ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্থমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৯:২৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওয়াশিংটন ডিসিতে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে যোগ দিতে সেখানে যান অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিশ্বব্যাংক গ্রুপ, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক, আইএমএফের নির্বাহী পরিচালক, আইএফসি, ভি-২০ গ্রুপের সঙ্গে আলাদা বৈঠক হয়েছে বাংলাদেশের। 

বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত নিয়ে বিভিন্ন সুপারিশ করা হয়। ওই বৈঠকে আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কাছ থেকে প্রতিবছর একশ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। 

আরো পড়ুন: বাংলাদেশে কাশ্মীরি তরুণীর মৃত্যু নিয়ে সুষমা স্বরাজের টুইট

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোশররফ হোসেন ভূঁইয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ইত্তেফাক/এমআই