মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৯
পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ২৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। কলেজ মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ বৃহস্পতিবার সকালে শুরুর দিনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্রীড়ানুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপাধ্যক্ষ মো. আবু জাফর, কলেজ পরিচালনা কমিটির সদস্য মাওলানা আলতাফ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানার বারী, উপজেলা ক্রীড়া সংসদের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি  মো.মহশিন মিয়া শাহিন, জেপি নেতা সেন্টু মোল্লা, মো. ফিরোজ চাপরাশি প্রমুখ। আনুষ্ঠানিক ঘোষণার পর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নারগিস আক্তার প্রজ্বলিত মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানের শুরু হয়।
 
এতে দৌড়, হাইজাম্প, লংজাম্প, লৌহ গ্লোব, বর্ষা, চাতকি নিক্ষেপসহ 'ক' ও 'খ' শাখায় ১৮ ইভেন্টে ৮ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ইভেন্ট পরিচালনা করেন সহকারী অধ্যাপক, মো. জাকির হোসেন খান, মো. গিয়াস উদ্দিন বাবুল, প্রভাষক, মুরাদ হোসেন, ওসমান গনি, নমিতা কর্মকার ক্রীড়া শিক্ষক কাজল রানী বল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
 
ইত্তেফাক/এসএস