তুরস্কের সঙ্গে উত্তেজনা প্রশমনে আঙ্কারায় টিলারসন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৭
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার আঙ্কারায় পৌঁছেছেন। তুরস্কের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনই তার এই সফরের মূল লক্ষ্য। খবর বার্তা সংস্থা এএফপি’র। 
 
সিরিয়ায় তুরস্কের চলমান অভিযানকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে। আঙ্কারায় দুই দিনের সফরকালে টিলারসন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাবুসোগলু ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন। তিনি সর্বশেষ ২০১৭ সালে তুরস্ক সফর করেন।
 
সিরিয়ার অভ্যন্তরে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের অভিযান ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যকার টানাপোড়েন আরো ঘনীভূত করছে। এর ফলে তাদের মধ্যে নতুন করে সমস্যা দেখা দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু