ব্রাহ্মণবড়িয়ায় আশার এমএসএমই ব্রাঞ্চের উদ্বোধন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৯
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ব্রাহ্মণবাড়িয়া জেলার এমএসএমই ব্রাঞ্চ  উদ্বোধন করা হয়েছে।  জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাস্থ মোতালিব টাওয়ারে ব্রাঞ্চের উদ্বোধন করেন। 
 
আশার জেলা ব্যবস্থাপক  আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশা সিলেট বিভাগের বিভাগীয় প্রধান  মো. গিয়াস উদ্দিন, আশা ব্রাহ্মণবাড়িয়ার (ভাদুঘর) জেলার সিডিএম  ইউনুছ আলী শেখ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, এনজিও প্রতিনিধি এস এম শাহীন।
 
এছাড়া উপস্থিত ছিলেন আশার অডিটর পুর্ণেন্দু গোস্বামী, আরএম শরীফ উদ্দিন আহমেদ, আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দেব, মো. মনির হোসেন প্রমুখ। প্রথমদিন ১০জন সদস্যকে ৫১ লাখ টাকা ঋণ দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি