দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।
এর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও হারে স্বাগতিকরা। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র করলেও ঢাকায় দ্বিতীয় টেস্ট আড়াই দিনে হেরে যায় মাহমুদউল্লাহর দল।
এদিকে বাংলাদেশের চারজনেরই অভিষেক হচ্ছে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। প্রথমবারের মতো দেশের হয়ে খেলবেন আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও আরিফুল হক।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, জাকির হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আরিফুল হক, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।
ইত্তেফাক/ইউবি
