সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৮
 
মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে বুধবার রাতে তাস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নান্নু মিয়া (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নান্নু ওই গ্রামের আব্দুস সালামের ছেলে এবং মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
 
জানা গেছে, জাঙ্গালিয়া গ্রামে বুধবার রাত ৯টার দিকে ক্লাবঘরে তাসখেলাকে কেন্দ্র করে নান্নুর ভাই লাভলুর সাথে অপর একজনের প্রথমে কথা কাটাকাটি হয় পরে সংঘর্ষ বাধে। এই খবর পেয়ে নান্নু মিয়া ঘটনাস্থলে যান। এইসময় তিনি আহত হয়ে মারা যান।
 
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে বৃহস্পতিবার সকালে পাঠানো হয়েছে। ওসি তরীকুল ইসলাম জানান, মামলা করার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/আরকেজি