আফগানিস্তানে ২০১৭ সালে হামলায় বেসামরিক নিহতের রেকর্ড

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২
আফগানিস্তানে ২০১৭ সালে বিভিন্ন হামলায় প্রায় ২ হাজার ৩শ’ বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছে। আগের যেকোনো বছরের চেয়ে এ সংখ্যা অনেক বেশি। বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এএফপি’র।
 
জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ২০১৭ সালে বিভিন্ন হামলায় রেকর্ডসংখ্যক বেসামরিকি নাগরিক হতাহত হয়েছে। এ সময়ের মধ্যে আত্মঘাতীসহ অন্যান্য হামলায় ৬০৫ জন নিহত ও এক হাজার ৫০৯ জন আহত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু