নরসিংদীতে শিশুকে ধর্ষণের পর হত্যা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৮
 
নরসিংদীতে মারিয়া বেগম (৬) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের তরোয়া কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি কক্ষ থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
 
মারিয়া বাবা নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় মারিয়া বেগম তার কাছ থেকে ১০টাকা নিয়ে বাড়ির পাশে দোকানে চিপস আনতে যায়। তারপর সে আর বাসায় ফিরেনি। ৮টার দিকে মারিয়ার মা কল্পনা বেগম পিঠা বিক্রি শেষ করে বাসায় ফিরে মারিয়াকে খুঁজতে থাকে।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় স্কুল এলাকায় খেলতে যাওয়া বাচ্চারা মারিয়ার লাশ দেখতে পায়। পরে তার বাড়িতে খবর দিলে মারিয়ার পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করে।
 
নরসিংদী সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, মারিয়াকে ধর্ষণের হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে কল্পনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি