সুশীল সমাজ দুর্নীতিবাজদের জন্য মায়াকান্না করছে: খালিদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৫
প্রমাণিত দুর্নীতিবাজদের জন্য দেশের সুশীল সমাজ মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিচার, যুদ্ধাপরাধের বিচারসহ বর্তমানে দুর্নীতির বিচারে কিছু দেশিয় ও আন্তর্জাতিক সুশীল বার বার বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কাছে কেউ টিকতে পারেনি।
 
রাজশাহীর তানোরে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী দুর্নীতির কারণে কারাগারে গেলেন। তার সঙ্গে কাজের মেয়েকেও কেন জেলে যেতে হবে। এ কেমন আবদার। এই কাজের মেয়ের কী অপরাধ। তার মানবাধিকার নিয়ে কোন সুশীল আজ প্রশ্ন তুলছে না। সভ্যতার এই যুগে যেটা কল্পনাও করা যায়না। আরো বক্তব্য রাখেন, ওমর ফারুক চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর একান্ত ব্যাক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক খালিলুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি