তারিন হোসেন কিন্ডার গার্টেন কেজি স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
রান্না-বান্না শেষে দুপুরে স্কুল মিলনায়তনে এক ভোজের আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, ভাণ্ডারিয়া সদরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
