মহিলা আওয়ামী লীগ সভানেত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৬
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অফিস সহায়কের (পিয়ন) বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের সভানেত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 
পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অফিস সহায়ক আব্দুর রহিম উপজেলা আওয়ামী লীগের এক সভানেত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ওই নেত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্ননবী তারিকের সুপারিশ করা আবেদন পত্রে সীলমোহর নেয়ার জন্য দলীয় কার্যালয়ে যান। এসময় আব্দুর রহিম তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
 
এ ঘটনার প্রতিবাদ করায় আব্দুর রহিম ক্ষুদ্ধ হয়ে তাকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করে। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। রহিম উপজেলার চালাপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে।
 
রহিম বলেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিথ্যা অভিযোগে আমাকে মারধর করেছে। এ কারণে আমি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার অভিযোগটি ধামাচাপা দিতেই তার বাবাকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি