কুষ্টিয়া মিরপুরে এক ধান ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে। আহত যুবকের নাম তারেক (২৫)। তিনি ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের হাজী জালাল উদ্দিন জালুর ছেলে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মিরপুর-বহলবাড়ীয়া সড়কের সাতবাড়ীয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। তারেক ইঞ্জিন চালিত আগলামন পরিবহনযোগে ধান কেনার জন্য যাচ্ছিলেন।
উক্ত স্থানে পৌঁছালে দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে পথরোধ করে অস্ত্রের মুখে তারেককে (২৫) কুপিয়ে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
