টঙ্গী রেল স্টেশন এলাকায় বগি লাইনচ্যুত হয়ে ১০জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী দ্রুতযান এক্সপ্রেস টঙ্গী রেলস্টেশন এলাকায় পৌঁছলে লাইনের কয়েকটি স্লিপার ভেঙ্গে যাওয়ায় লাইচ্যুত হয়ে পড়ে। এ সময় যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গেলে প্রায় ১০জন যাত্রী আহত হন।
ইত্তেফাক/আরকেজি
