জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বৃহস্পতিবার বিকালে একুশের বইমেলায় গিয়েছিলেন। এ সময় তিনি আকাশ প্রকাশনী থেকে প্রকাশিত নিজের রচিত ‘প্রেমের কবিতা’র মোড়ক উন্মোচন করেন।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, মশিউর রহমান রাঙ্গা, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায় ও মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ এ সময় এরশাদের সঙ্গে ছিলেন।
ইত্তেফাক/এএম
