জামালপুরের মেলান্দহে দুই যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভাবকী-রশিদপুর ব্রিজের কাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার রেখিরপাড়ার মুক্তিযোদ্ধা রেহান আলীর ছেলে রাজন এবং (২৭) আফছার আলীর ছেলে (ন্যাশনাল সার্ভিসের কর্মী) মুক্তা (২৬)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার দেড়শ' বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে কনসার্টের উদ্দেশ্যে রাজন ও মুক্তা বাড়ি থেকে বের হন। পরদিন ভোরে বাড়ি ফেরার পথে ভাবকী-রশিদপুর ব্রিজের পূর্ব পাশে বৈদ্যুতিক খুঁটির পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে জামালপুর ফায়ারসার্ভিস ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ সময় নিহতদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি নাছিমুল ইসলাম বলেন, নিহতের ধরণ দেখে মনে হচ্ছে রহস্যজনক। তবে পোস্টমর্টেমের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইত্তেফাক/এসএস
