পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সংলগ্ন পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হাসপাতাল ও ক্লিনিকের মানুষজন আগুন আগুন বলে চিৎকার করে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে গিয়ে প্রায় দের ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা জানান, আগুনে দিপকের মুদি মনোহরির দোকান, রায়হান, সৈয়দ আলী, হুমায়উনের ওষুধের দোকান এবং রুবেল এর ইলেকট্রিকের দোকান ভস্মীভূত হয়। আর এতে ৯ লাখ ৭৬হাজার টাকার ক্ষতি হয়। তবে দিপকের বেশি ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে।
ইত্তেফাক/এসএস
