হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষে গুলিতে ২ ডাকাত আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই ডাকাতকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাহারের বাড়িতে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ ভোরে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে বাহার ও ফরহাদ গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবিদ্ধ ২ জনসহ আটককৃত অন্যরা হচ্ছে ইউনুছ, দুলাল, আওয়াল, মানিক মিয়া। তারা প্রত্যেকেই সদর উপজেলার চারিনাও গ্রামের বাসিন্দা। পরে পুলিশ বাহারের ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
সদর থানার এসআই কামাল আহমেদ জানান, তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুইজন ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তও রয়েছে।
ইত্তেফাক/এসএস
