আখাউড়া স্থলবন্দর শনি ও রবিবার বন্ধ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৮
আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী শনি ও রবিবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার নির্বাচনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
জানা যায়, আগামী রবিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে আখাউড়া ও ত্রিপুরার আগরতলার আমদানি-রফতানিকারক এসোসিয়েশন দুইদিন সকল ধরনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
 
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল অহাব ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/আরকেজি