চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ফার্নিচারের ২৩ দোকান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩১
বন্দর নগরীর সিটি গেট এলাকায় ২৩টি ফার্নিচারের দোকান ও কারখানা এবং শতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 
 
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পরিচালক মো. জসীম উদ্দিন ইত্তেফাককে জানান, একটি ফার্নিচার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন ও কুমিরা স্টেশনের ১৩টি গাড়ি দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। একেকটি দোকানে একাধিক ব্যক্তির মালিকানা রয়েছে। জাহাজভাঙা শিল্পের পুরোনো জাহাজের আসবাব ও কাঠের ওপর নির্ভর করে এসব ফার্নিচারের দোকান ও কারখানা গড়ে তোলা হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। 
 
তিনি জানান, আগুনের লেলিহান শিক্ষা থেকে বাঁচানোর জন্য অনেক দোকানের আসবাবপত্র মহাসড়কে এনে রাখা হয়। এতে করে কিছুটা যানজট তৈরি হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
ইত্তেফাক/ইউবি