সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী নাশকতা এড়াতে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ।
 
আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৭ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে