বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে বিএনপি। সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি উদ্বোধন করবেন।
রবিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২০ ফেব্রুয়ারি ঢাকা ছাড়া দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
ইত্তেফাক/এমআই
