জার্মানির শীর্ষ দুই ফুটবল লিগ থেকে রেকর্ড পরিমান অর্থ আয় হয়েছে। ১৩তম মৌসুমে তারা অর্থ আয়ের দিক থেকে ভেঙ্গে দিয়েছে অতীতের সব রেকর্ড। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির ফুটবল লিগ কর্তৃপক্ষ (ডিএফএল)।
ডিএফএলের বার্ষিক রিপোর্টে দেখা গেছে ২০১৬ ও ১৭ মৌসুমে বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর ৩৬টি ক্লাবের পক্ষে আয় হয়েছে ৪.১ বিলিয়ন ইউরো। যেটি আগের তুলনায় ৪.২ শতাংশ বেশি। যার মধ্যে সিনিয়র ডিভিশনের ক্লাব গুলো আয় করেছে ৩.৩৭ বিলিয়ন ইউরো। ওই অর্থের মধ্যে আবার বায়ার্ন মিউনিখের আয় এক পঞ্চমাংশ। যার পরিমান ৬৪০.৫ মিলিয়ন ইউরো। লিগের বাকি ১৪টি ক্লাবের প্রতিটির আয় ১০০ মিলিয়ন ইউরোর বেশি। কর প্রদানের পর তারা এই মুনাফা অর্জন করেছে।
ডিএফএলের রিপোর্টে আরো বলা হয়েছে ক্লাবগুলোতে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এই খাতে সর্বমোট কর্মসংস্থানের পরিমাণ ৫৪ হাজার।
ইত্তেফাক/কেআই
