চাহিদা অনুযায়ী জ্বালানি পেলে গ্রীষ্ম মৌসুমে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ।
শুক্রবার দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কোম্পানির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০২১ সালের আগেই দেশের শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হবে। এছাড়া আশুগঞ্জে ১৩শ মেগাওয়াটের নতুন কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডপি) প্রকৌশলী অজিত কুমার সূত্রধর, নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী একেএম ইয়াকুব, নির্বাহী পরিচালক (অর্থ) মাহফুজুল হক, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (সাউথ) প্রকৌশলী আব্দুস সামাদ, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (সাউথ) প্রকৌশলী ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস।
ইত্তেফাক/আরকেজি
