তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলনে। কিছুদিন সেখানে থেকে আবার ফিরছিলেন নিজের দেশে অবৈধ উপায়েই। ভারত থেকে বাংলাদেশে তাদের এই অবৈধ অনুপ্রবেশের সময় জীবননগর সীমান্ত তারা ২২ জন আটক হয়েছে বিজিবির হাতে। এই ২২ জনের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশু।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সীমান্তের কুলোপাড়া ও গোয়ালপাড়া হতে তাদের আটক করা হয়। আটককৃতদের শুক্রবার সন্ধ্যায় বিজিবি জীবননগর থানাতে সোপর্দ করলে পুলিশ তাদেরকে চুয়াডাঙ্গা থানা হাজতে প্রেরণ করে।
থানা সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তের গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলারের ৬১/৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলোপাড়া ও ৬৪ মেইন পিলার হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর আটক হয়। আটক ব্যক্তিরা হলো, খুলনা জেলার দাকোপ উপজেলার আকরাম গাজী (২৭), নেপাল মন্ডল (৩৫), পাইকগাছা উপজেলার মিজানুর সর্দার (৪৬), কয়রা উপজেলার কাইয়ুম সর্দার (২০), ডুমুরিয়া উপজেলার জিয়ারুল বিশ্বাস (২৯), তেরখাদা উপজেলার কিচলু শেখ (৩২), তার স্ত্রী নুরজাহান বেগম (২৮), ছেলে রিদয় শেখ (১১), মেয়ে বিথী (৫), মৃত মসলেম শেখের ছেলে বোরহান শেখ (৭০), দিঘোলিয়া উপজেলার ছেলে আকাশ শেখ (১৯), মাগুরা জেলা সদরের মহিন্দ্র নাথ দাস (৭৫), কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ছানাউল্লাহ (২৭), বাঘেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমিন (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার রাজু মিয়া (১৯), দুলাল হোসেন (১৮), আবুল হোসেন (২৫), আল আমিন খান (২৭), রাজৈর উপজেলার রফিক মিয়া (৪২), মাদারীপুর জেলা সদরের ইয়ামিন মৃধা (৩০), মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার রুবেল মোল্লা (২৪) ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার রমজান আলী (২৪)।
ইত্তেফাক/নূহু
