অভিবাসী নিয়ে চারটি প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৭
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিয়ে চারটি প্রস্তাবের একটিও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়নি। এই প্রস্তাবের মধ্যে অবৈধ তরুণ অভিবাসীদের সুরক্ষা দেয়া কিংবা তাদের বৈধতা দেয়ার প্রস্তাব ছিল। ডেমোক্র্যাটরা এ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। 
 
তবে রিপাবলিকানরা অভিবাসন কর্মসূচি ‘ডাকা’র বিরোধিতা করছে। সিনেটে প্রস্তাব পাস না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছেন। তিনি প্রস্তাবে ভেটো দেয়ার কথাও জানিয়েছেন।
 
এদিকে সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার জানিয়েছে, অভিবাসন ইস্যুতে আদালত হস্তক্ষেপ করতে পারে। আগামী ৫ মার্চের মধ্যে ‘ডাকা’ বিলটি পাস না হলে ১৮ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়বে। বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু