বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৩২

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩১
অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর শিশুসহ ৩২ নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। গত দুদিনে পৃথক তিনটি অভিযান চালিয়ে যশোরের বেনাপোলের পুটখালী, দৌলতপুর এবং আমড়াখালী চেকপোস্ট থেকে তাদের করা হয়।
 
আটকৃতদের মধ্যে ১০ জন শিশু, ১০ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। আটককৃতরা বাগেরহাট, খুলনা, গোপালগজ্ঞ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বলে জানা গেছে।
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- ভারত থেকে বেশ কিছু নারী শিশু অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের তিনটি পয়েন্ট থেকে দুদিনে শিশু সহ ৩২জন নারী-পুরুষকে আটক করা হয়। এসময় দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/এসএস