শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৭
শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পৌরসভার আটাকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
 
নিহত শিশুর নাম- রুমি (২)। সে পৌরসভার আটাকান্দা গ্রামে রুবেল মিয়ার মেয়ে।
 
রুমির বাবা রুবেল মিয়া জানান, রুমির দাদি বাড়ির আঙ্গিনায় রুমিকে রেখে গরু আনতে যায়। বাড়িতে ফিরে রুমিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে টিউবওয়েলের নালায় পানিতে রুমিকে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে। পরে দ্রুত শ্রীবরদী হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
এ বিষয়ে ওই হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এসএস