সিরাজগঞ্জের কামারখন্দে দেশি মদ তৈরির উপকরণ ও চোলাই মদ সহ দুই জনকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বলরামপুর গ্রামের মৃত মঙ্গল চন্দ্র রবিদাসের ছেলে সুশীল চন্দ্র রবিদাস (৩৫) ও সুশীলের ভাতিজা সুনীল চন্দ্র রবিদাসের ছেলে মিঠুন চন্দ্র রবিদাস (২৫)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান ইত্তেফাককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুশীল ও তার ভাতিজা মিঠুনকে শনিবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এসএস
