গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৮
ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন গোলন্দাজের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার উপজেলার শতাধিক স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
 
শনিবার সকালে পৌর শহরের নতুন বাজার মসজিদ প্রাঙ্গণে আলতাফ হোসেন গোলন্দাজের কবর জিয়ারত করেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
 
দুপুরে পৌরসভা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, সাবেক মেয়র মুন্জুর মিয়া, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস