মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ওয়াসাকা রাজ্যের গভর্নরকে বহন করা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওসাকা রাজ্যের গভর্নরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে দুই ব্যক্তি নিহত হলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা অক্ষত রয়েছেন।
ওই ঘটনার পর টেলিভিশন নেটওয়ার্ক টেলিভিসাকে স্বরাষ্ট্রমন্ত্রী আলফোসানো নাভারেতে বলেছেন, তার এবং ওসাকার গভর্নর আলেজান্দ্রো মুরাতের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
