পর্নস্টারের পর এবার ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল বলে দাবি করেছেন সাবেক প্লে–বয় মডেল কারেন ম্যাগডুগাল। তিনি দাবি করেছেন, ২০০৬–০৭ সালে ট্রাম্পের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল।
এর আগে প্রাক্তন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং সেই সম্পর্ক লুকাতে ট্রাম্প মোটা টাকা ঘুষ দিয়েছিল করে স্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী।
কারেন ম্যাগডুগাল দাবি করেন, ২০০৬ সালেই প্লে–বয়ের প্রয়াত কর্ণধার হিউ হফনারের একটি পার্টিতে ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। তারপরে দ্রুত তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
IMG0
তিনি আরো দাবি করেছেন, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া অন্তঃসত্ত্বা থাকার সময় তারা অনেকবার একত্রে রাত কাটিয়েছেন। সেই সময়ে বেভারলি হিল্সে ট্রাম্পের বিলাসবহুল বাংলোতে তারা নিয়মিত মিলিত হতেন।
নিজের দিনলিপি–তে কারেন লিখেছিলেন, ‘ট্রাম্প আমাকে অর্থ দিতে চেয়েছিল। সেকথা শুনে আমি তখন দুঃখ পেয়েছিলাম। আমি বলেছিলাম, আমি সেই রকম মেয়ে নই। আমি অর্থের জন্য তোমার কাছে আসিনি। আমি তোমাকে পছন্দ করেছি বলে তোমার সঙ্গে সম্পর্ক করেছি।’ খবর- ভক্স।
ইত্তেফাক/ইউবি
