রামু উপজেলার পার্শ্ববর্তী পার্বত্য নাইক্ষ্যংছড়ি লেকে ডুবে দুলাল বড়ুয়া নামক একজন ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুলাল বড়ুয়াসহ প্রায় ৩০ জন বন্ধুবান্ধব পয়লা বৈশাখ উদযাপন করতে নাইক্ষ্যংছড়ি বেড়াতে যায়।
রবিবার বিকেলে তারা সকলে নাইক্ষংছড়ি লেকে সাঁতার কাটতে নামে। সাঁতার কাটা শেষে বন্ধুবান্ধব সবাই লেকের পাড়ে উঠে আসলেও দুলাল বড়ুয়া উঠে আসেনি। দুলাল বড়ুয়া লেকের গভীর পানিতে ডুবে যায়। পরে বিষয়টি নাইক্ষ্যংছড়ী উপজেলা প্রশাসনকে জানানো হয়।
দুলাল বড়ুয়া নাইক্ষ্যংছড়ী উপজেলার ঘুনধুম ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বৌধিমিত্র বড়ুয়া প্রকাশ দীপুর পুত্র। সে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেকে নিখোঁজ দুলাল বড়ুয়ার কোন খোঁজ মেলেনি।
ইত্তেফাক/আরকেজি
