প্রধানমন্ত্রী হেইলএমারিয়াম ডেসালেংয়ের পদত্যাগের মাত্র এক দিনের মাথায় শুক্রবার ইথিওপিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইথিওপিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যমের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ দমনে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন হয়ে পড়েছিল। তবে কতদিন স্থায়ী হবে এবং জরুরি অবস্থায় কী কী বিধিনিষেধ আরোপ থাকবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।
গত কয়েক বছরে ইথিওপিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অসংখ্য মানুষ নিহত হয়েছে। বিক্ষোভ দমনে ১০ মাস জরুরি অবস্থা জারি ছিল। গত বছর এর মেয়াদ শেষ হয়। তবে তা বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হয়। এ সময়ে কারারুদ্ধবিরোধী রাজনৈতিক নেতাসহ হাজার হাজার বন্দিকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। খবর আলজাজিরা।
ইত্তেফাক/আনিসুর
