ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মঙ্গল প্রদীপ জ্বেলে ৩৩তম উৎসবের উদ্ধোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
উৎসব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এএসএম ওসমান গনি সজীব।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক একেএম শিবলী। মেলায় প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ৭ দিন ব্যাপী মেলায় বিভিন্ন রকমের ২৮টি স্টল অংশগ্রহণ করেছে।
ইত্তেফাক/আরকেজি
