রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে: লিটন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪০
 
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে মাদ্রাসা মাঠে এবার কয়েক লাখ লোকের জনসমাগম ঘটবে।
 
শনিবার দুপুরে মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল ও শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, প্রচার সম্পাদক নওশের আলী, অ্যাডভোকেট আসলাম সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ। 
 
প্রসঙ্গত, আগামী ২২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দিতে এবং রাজশাহীর একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে রাজশাহী আসবেন।
 
ইত্তেফাক/আরকেজি