জেলার তানোরে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজআলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে তানোর পৌর এলাকার সিন্দুকাই আলু ক্ষেতে মাঠ দিবস ও ফুটবল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আলুবীজ ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির হেড অব বিজনেস সুবিধ চন্দ্রনাথ। তানোর গোল্লাপাড়া বাজারস্থ মেসার্স তামিম ট্রেডার্সের স্বাতাধীকারী আফজাল হোসেনের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ কৃষক এমাজ উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন এসিআই ম্যানেজার গোলাম মোস্তফা, আনসার ও ভিডিপি তানোর উপজেলা কমান্ডার সেকান্দার আলী প্রমুখ।
এ সময় এসিআই মাঠ কর্মী, এলাকার তিন শতাধিক কৃষকসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
