আগামী মে মাসে সামরিক অভ্যুত্থানের বার্ষিকীকে সামনে রেখে থাইল্যান্ডের গণতন্ত্রপন্থি কর্মীরা গ্রেফতারের হুমকি সত্ত্বেও আরো বেশি গণবিক্ষোভ করার পরিকল্পনার কথা বলেছেন। চলতি বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনের পূর্ব-নির্ধারিত সময়সূচি বিলম্বিত না করার দাবি জানিয়েছেন তারা।
২০১৪ সালে ক্যুর মধ্য দিয়ে ক্ষমতায় আসা সামরিক সরকার এর আগে বেশ কয়েকবার নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে এবং তা স্থগিত করেছে। সর্বশেষ চলতি বছরের নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে।
কিন্তু সামরিক বাহিনী কর্তৃক নিযুক্ত আইন-সভা নির্বাচনী আইন পরিবর্তন করায় এই সময়সীমা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এর ফলে থাইল্যান্ডে ছোট আকারে জান্তাবিরোধী প্রতিবাদ শুরু হয় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাংককসহ বেশ কিছু এলাকায় বিক্ষোভ গতি পেয়েছে। রয়টার্স
ইত্তেফাক/আনিসুর
