ঝিনাইদহ শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জামাল সর্দার (৪৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি জেলার সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত তকিম সর্দারের ছেলে। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সরকারী কেসি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বাড়ি থেকে পান নিয়ে বাইসাইকেল যোগে ঝিনাইদহ পান হাটে আসছিল। কেসি কলেজের সামনে পৌঁছলে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনিত হলে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
ইত্তেফাক/এএম
