বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ সেই নুরা নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৮
রাজধানীর বাড্ডায় জনতার হাতে আটক হওয়া সন্ত্রাসী নুর ইসলাম ওরফে নুরা ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ রবিবার ভোর পৌনে ৪টায় বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।  
 
এর আগে শনিবার দুপুরে মেরুল বাড্ডার মাছের আড়তে বাদশাকে গুলি করে হত্যার সময় জনতা ধাওয়া করে নুরাকে অস্ত্রসহ আটক করেন। 
 
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, অন্য আসামিদের সন্ধানে নুরাকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশের একটি দল সাতারকুল এলাকায় যায়। এ সময় প্রতিপক্ষের গুলি চালালে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। 
 
ওদিকে, বাদশার নিহতের ঘটনায় তার স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নুরাসহ চারজনকে আসামি করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে