মাঠ থেকে সরিষার বোঝা মাথায় নিয়ে ঘরে ফিরছিলো ১৩ বছর বয়সী শিশু শাকিল হোসেন। কিন্তু সেই পথ আর শেষ হয়নি। মাঝপথে মাথা থেকে পড়ে যায় বোঝাটি। এ সময় বোঝা বাধারা রশিটি ফাঁস হয়ে যায় তার গলায়।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামে। শাকিল ওই গ্রামের হারান উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, এ সময় বোঝাটি মাথা থেকে মাটিতে পড়ে বোঝার দঁড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম
