‘শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি ক্ষমতায় ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে বলেই মুক্তিযোদ্ধা সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে ৩০ ভাগ কোটা চালু আছে। 
 
রবিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত ‘মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বাতিলের চক্রান্তের বিরুদ্ধে এক মানববন্ধন’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 
 
শাজাহান খান বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করার পর মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা দেশ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী, রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 
 
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া, সুলতান আহমেদ, জালাল, এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আশিবুর রহমান খান। বাসস
 
ইত্তেফাক/ইউবি