মসলার প্রচারণা চালাবেন মৌসুমী ও ওমর সানী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৬
রিল ও রিয়েল লাইফের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী যুগল এবার মসলার প্রচারণা চালাবেন। নি ফুড ইন্ডাষ্ট্রিজ লি: এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তারা এই কাজ করবেন বলে চুক্তিপত্র স্বাক্ষর করেছেন।
 
শনিবার প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও এর সুরমা হলে চুক্তিপত্রে স্বাক্ষর করেন তারকা জুটি। আগামী ২ (দুই) বছরের জন্য চিত্র নায়িকা মৌসুমি ও চিত্র নায়ক ওমর সানি রানী গুড়া মসলা এর মডেল হিসেবে কাজ করবেন। এসময় উপস্থিত ছিলেন রানী ফুড ইন্ডাষ্ট্রিজ লি: এর পরিচালক মেহনাজ বশীর।
 
রানি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু ২০১৩ সনে গোল্ডমার্ক ব্র্যান্ড এর কুকিজ ও বিস্কুট খাদ্য সামগ্রী দিয়ে, এর সফলতার ধারাবাহিকতায় রানী ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড স্বাস্থ্য সচেতন মানুষের জন্য সঠিক গুনমান সমৃদ্ধ খাঁটি মসলা বাজারে এনেছে যারা নাম রানি গুড়া মসলা।
 
ইত্তেফাক/ রেজা