রংপুরের বদরগঞ্জে নেশার ঘোরে ইঁদুর মারার ওষুধ খেয়ে আলম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী জানায়, আলম দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করতেন। ঘটনার দিন তিনি বদরগঞ্জ বাজার হতে ইঁদুর মারার জন্য গ্যাস ট্যাবলেট কেনেন। রাতে বাড়িতে ফেরার সময় গাঁজা সেবনের পর নেশার ঘোরে তার কাছে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা গেছেন।আলম পৌরশহরের মণ্ডলপাড়া মহল্লার মতিয়ার রহমানের ছেলে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিবুদ্দৌলা জানান, আলম গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলো। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।'
ইত্তেফাক/এসএস
