ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৬
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তহুরা বেগম (৫০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তহুরা বেগম (৫৫) বালিয়াডাঙ্গী উপজেলার রুপগঞ্জ গ্রামের বাসিন্দা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছুলে এক সাইকেল আরোহী রাস্তা পার হতে গেলে সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় থ্রি-হুইলারটি উল্টে যায়। ঘটনাস্থলে থ্রি-হুইলারের এক যাত্রী নিহত হয়। সাইকেল আরোহীসহ আহত হয় আরো দুই যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
 
ঠাকুরগাঁও সদর থানার এসআই খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস