কোটালীপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে নুসরাত হত্যার বিচার দাবি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১১:৪৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবি করেছেন।

রবিবার রাতে উপজেলার পীড়ারবাড়ী যুব সংঘের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

আরও পড়ুন: ‘রহস্যজনক কালো ট্রাঙ্ক’ নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ

পীড়ারবাড়ী যুব সংঘের সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, অরুন মল্লিক, সুব্রত বাড়ৈ, সম্পদ বাড়ৈ বক্তব্য রাখেন।

দেবদুলাল বসু পল্টু বলেন, নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড পুরো বাঙ্গালি জাতির হৃদয়কে নাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের চিকিৎসা থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে খোঁজখবর নিয়েছেন।আমরা চাই না বাংলাদেশে এ ধরণের আর কোন ঘটনা ঘটুক। আমি দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ইত্তেফাক/এমআরএম