মিঠাপুকুরে অজ্ঞাত দুর্বৃতদের হাতে রাশেদুল ইসলাম নামে এক যুবক খুন হয়েছেন। তিনি পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ্ শাহপুর গ্রামের মৃত আকরব আলীর ছেলে। সোমবার সকালে মিঠাপুকুর সদরের গড়েরমাথা নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাত ও জখমের চিহ্ন ছিল।
মিঠাপুকুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েরমাথা রশিদপুর নামকস্থানে রাস্তার ধারে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তারা লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাত ও জখমের চিহ্ন পায়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা রাশেদুলকে প্রচণ্ড আঘাত এবং দম বন্ধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে। মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
