ইন্সটাগ্রামে দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখের নতুন ছবি দেখে আঁতকেই উঠছেন বলিউডপ্রেমীরা। সবার একই প্রশ্ন, এত সুন্দর মুখশ্রী ফাতিমার, হঠাৎ এমন কী হলো যার জন্য ভ্রু-র কিছুটা অংশ কেটেই ফেলে দিলেন তিনি।
আমির ও ক্যাটরিনাকে পাশে রেখে একটি ছবি আপলোড করেছেন ফাতিমা। আর সেই ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, বা চোখের ওপরে থাকা ভ্রু-র কিছুটা অংশ কেটে ফেলেছেন ফাতিমা। তবে পোস্ট থেকে বোঝা দায়, কেন হঠাৎ এরকমটি করলেন নায়িকা। তবে অনেকের ধারণা, নতুন ছবি ‘ঠগ অফ হিন্দুস্থান’র জন্যই এরকম লুক নিতে বাধ্য হয়েছেন তিনি। আরেকটি ছবিতেও দেখা যায় ফাতিমার ভ্রু-র সত্যিই কাটা।
আপাতত, ঠগ অফ হিন্দুস্থানের শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন আমির, ক্যাটরিনা ও ফাতিমা। কিছুদিন আগে ইন্টারনেটে ফাঁসও হয়েছে আমির ও ফাতিমার এক নাচের দৃশ্যও!
এর আগে দঙ্গল সিনেমার জন্য মাথার লম্বা চুল ছেটে ফেলেছিলেন বলিউডের এই নবাগত অভিনেত্রী।
ইত্তেফাক/ রেজা
