দেড় বছর পর আবারো খ্যাতিমান হলিউড অ্যাকশন হিরো সিলভেস্টার (৭২) স্ট্যালোনের মৃত্যুর সংবাদে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। আর আই পি সিলভেস্টার স্ট্যালোন বার্তা দিয়ে টুইটারে এই গুজবটি ছড়ানো হয়। এরপরই সেটি দাবানলের মতো ছড়িয়ে যেতে থাকে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরেও এমন একটি গুজব ছড়িয়েছিল যে স্ট্যালোনকে লস অ্যাঞ্জেলসে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পরবর্তীতে জানা যায় এটা একটা ধাপ্পাবাজি ছিল। কিন্তু দেড় বছর পর গুজবটি আবারো ফিরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
And then He gets failed in his Escape Plan. Prostate Cancer Ended The Expendables Finally!
— Muhammad Osman (@Osmanmani89) February 19, 2018
RIP Sylvester Gardenzio Stallone
Favourite Actor He was! pic.twitter.com/WWxrzyvkoS
তবে দেড় বছর আগে সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে জীবিত থাকার প্রমাণ দিলেও এবার কিন্তু এখনো নিশ্চুপ র্যাম্বো তারকা।
ইত্তেফাক/ রেজা
