অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার হাসপাতাল সংলগ্ন ৫টি দোকানিকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩হাজার টাকার নগদ চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী। সোমবার জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু তালুকদার উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
