খুলনায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় আটজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার খুলনা মহানগর শিশু আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিনদিন মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে এসএসসি পরীক্ষার্থীসহ চারজন কিশোর অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে রবিবার পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা করা হয়। র্যাব-৬ স্পেশাল কোম্পানির ওয়ারেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম এ মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-১৬জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হচ্ছে- নগরীর খালিশপুরের কাশিপুর এলাকার মো. খায়রুল ইসলাম শাওন, মো. সাব্বির হোসেন, খালিশপুর বিআইডিসি রোডের বঙ্গবাসী স্কুলের সামনের এলাকার মো. ইব্রাহিম আল নাঈম, দৌলতপুর আঞ্জুমান রোডের মোনায়েম সাহরিয়া রাফি, দৌলতপুর পাবলা মধ্যপাড়ার মো. সাজিদ মল্লিক, খালিশপুরের উত্তর কাশিপুর এলাকার মো. সাব্বির হোসেন রিয়াজ, দৌলতপুর পাবলার মো. আরাফাত হোসেন সাকিব ও দৌলতপুর বাজার স্বর্ণপট্টি এলাকার চয়ন রায়।
ইত্তেফাক/আরকেজি
